স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে জায়ান্ট বার্সেলোনা। রিয়াল বেতিসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ ম্যাচে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
আক্রমণাত্মকভাবে শুরু করা বার্সা ১৮ মিনিটেই লিড নেয়। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া মেসির অসাধারণ ফ্রি-কিক সরাসরি গিয়ে জড়ায় বেতিসের জালে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন মেসি নিজেই।
দ্বিতীয়ার্ধে গোল করেছেন লুইস সুয়ারেজ। তবে ৬০ মিনিটে মেসির বাড়ানো বলে সহজ সুযোগ হাতছাড়া করেন সুয়ারেজ। ম্যাচের একেবারে শেষদিকে রাকিতিচের সাথে ওয়ান-টু-ওয়ান পাসে গোল করেন মেসি। পূর্ণ করেন তার ৩৩তম লা লিগা হ্যাটট্রিক।
আর মাত্র একটি হ্যাটট্রিক হলেই তিনি ছুঁয়ে ফেলবেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। লা লিগায় ৩৪টি হ্যাটট্রিক করে সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক এখনও রোনালদো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: