নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট জিতেছে আফগানিস্তান। দেরাদুনে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে নিজেদের দ্বিতীয় টেস্টেই প্রথমবারের মতো জয়ের স্বাদ পেলো আফগানরা।
এদিকে, তিন ফরম্যাটে পাওয়া প্রথম জয়ে দলের অংশ হয়ে বাংলাদেশের মোহাম্মদ রফিকের রেকর্ড স্পর্শ করেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।
১৪৭ রানের টার্গেট সহজেই পেরিয়ে গেছে আফগানিস্তান। দলীয় ৫ রানে মোহাম্মদ শাহজাদের উইকেট হারিয়ে ধাক্কা খেলেও, ইহসান উল্লাহ ও রহমত শাহর ফিফটিতে ভর করে ৭ উইকেটের জয় তুলে নেয় আফগানরা। এদিকে, তিন ফরম্যাটে আফগানিদের পাওয়া প্রথম জয়ে দলের অংশ হয়েছেন মোহাম্মদ নবী।
এর মধ্য দিয়ে বাংলাদেশের মোহাম্মদ রফিকের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। এর আগে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটে বাংলাদেশের পাওয়া প্রথম জয়ে দলের অংশ ছিলেন অলরাউন্ডার মোহাম্মদ রফিক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: