স্পেশাল অলিম্পিকে নিজেদের সেরা সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাতে এবারের প্রতিযোগিতায় ২২টি সোনা, ১০টি রূপা ও ৬টি ব্রোঞ্জ জিতেছে লাল-সবুজরা। চার বছর আগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তারা ১৮টি স্বর্ণ জিতেছিল।
আবুধাবিতে বুধবার প্রতিযোগিতার শেষ দিনে টেবিল টেনিসে দুটি আর ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সে ও বোলিংয়ের মতো এক ধরনের খেলা বোচ্চে-তে, একটি করে সোনা জিতেছে বাংলাদেশ।
হ্যান্ডবলের শিরোপাও লাল-সবুজদের। দলের এমন সাফল্যে বেশ খুশি স্পেশাল অলিম্পিক কমিটির ন্যাশনাল ডিরেক্টর।
এবারের টুর্নামেন্টে অ্যাথলেটিক্স, সাঁতার, বোচ্চে, টেবিল টেনিস, ব্যাডমিন্টান, হ্যান্ডবল, ফুটবল, ভলিবল ও বাস্কেটবলে অংশ নিয়েছেন বাংলাদেশের ১০৩ প্রতিযোগী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: