এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে বাংলাদেশের মিশন শুরু কাল-শুক্রবার।
বি-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ স্বাগতিক বাহরাইন। এরপর ২৪ মার্চ ফিলিস্তিন ও ২৬ মার্চ শ্রীলঙ্কার সঙ্গে খেলবে তারা।
অপরাজিত থেকে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ ফুটবল দল। ১০ দিনের কাতার সফরে নিজেদের শেষ ম্যাচে আল-আরাবিয়ার বয়সভিত্তিক দলের সঙ্গে ১-১ গোলের ড্র করে লাল-সবুজরা।
দোহায় নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়েও মোহাম্মদ রকির গোলে শেষমেষ ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর আগে কাতারের আরেক ক্লাব শাহানিয়া স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: