খেলা

ভারতে বেঙ্গল ওপেন চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল জামাল

 ভারতে বেঙ্গল ওপেন চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল জামাল
ভারতে বেঙ্গল ওপেন চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল জামাল

ভারতে বেঙ্গল ওপেন চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন বাংলাদেশের জামাল হোসেন মোল্লা।

শুক্রবার ১৫ মার্চ ক্রাইস্টচার্চ হামলা থেকে বাংলাদেশ ক্রিকেট দল অল্পের জন্য বেঁচে যাওয়ার ঘটনায় চাপা পড়ে যায় জামালের সাফল্যের খবর। ওইসেদিনই পিজিআই টুর্নামেন্টের এই ট্রফি জিতেন তিনি।

ভারতের মাটিতে এটি বাংলাদেশি এই গলফারের প্রথম শিরোপা।

দীর্ঘ সাত বছর কোনো ট্রফির স্বাদ না পেলেও বেঙ্গল ওপেন গলফের শেষদিনে অবিশ্বাস্য খেলার পুরস্কার পান জামাল।

শেষ দুই দিনে ১৫ আন্ডার ও কোনো ভুল না করার পাশাপাশি শেষ দিনে ৬৩ স্কোর তুলে নেন ৩৪ বছর বয়সী এই গলফার।

পেশাদার গলফার হিসেবে জামালের এটি দ্বিতীয় শিরোপা।

এর আগে ২০১২ সালে বাংলাদেশ ওপেন জিতেছিলেন তিনি। ২০০৯ সালে অপেশাদার হিসেবেও বাংলাদেশ ওপেনের ট্রফি ঘরে তুলেছিলেন জামাল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ