ফিফা র্যাংনকিংয়ে ৭৩ ধাপ পিছিয়ে থাকা পানামা জায়ান্ট ব্রাজিলকে ঠেকিয়ে দিয়েছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। আন্ডারডগ পানামার সঙ্গে ১-১ এর সমতা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
নেইমারকে ছাড়া খেলতে নামা ব্রাজিল শুরু থেকেই একচেটিয়া বল দখলে রাখে। ১৮ মিনিটে সুযোগ অপচয়ের পর ৩২ মিনিটে প্রথম গোলের দেখা পায় সেলেসাওরা।
ডান দিক থেকে ক্যাসেমিরোর দারুণ এক ক্রস বাঁ পায়ের ভলিতে জালে পাঠায় নেইমারের ১০ নম্বর জার্সি পাওয়া পাকুয়েতা।
জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল। চার মিনিট পরেই সমতা আনে পানামা। দ্বিতীয়ার্ধে কয়েকটি আক্রমণ শানালেও আর কোনো গোলের দেখা পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।১-১ এর ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। আগামী মঙ্গলবার চেক রিপাবলিকের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: