বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি বিক্রির অনুমোদন পেয়েছে দেশিয় প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইন। প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি বানিজ্যিকভাবে বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে।
সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইনের কর্ণধার মেহতাব উদ্দিন আনোয়ারসহ আরো অনেকে।
আগামী এক বছরের জন্য জার্সি বিক্রির চুক্তি করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল থেকে বাজারের বিভিন্ন আউটলেটে পাওয়া যাবে জার্সিগুলো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: