খেলা

ইংল্যান্ডে ওয়ার্ল্ডকাপ খেলতে যাচ্ছে ৮ বাংলাদেশি শিশু

ইংল্যান্ডে ওয়ার্ল্ডকাপ খেলতে যাচ্ছে ৮ বাংলাদেশি শিশু
ইংল্যান্ডে ওয়ার্ল্ডকাপ খেলতে যাচ্ছে ৮ বাংলাদেশি শিশু

ইংল্যান্ডে স্ট্রিট চিলড্রেন ক্রিকেট ওয়ার্ল্ডকাপ খেলতে যাচ্ছে আট বাংলাদেশি শিশু। চলতি সপ্তাহেই লন্ডনের ভিসার জন্য আবেদন করবে তারা। ৩০ এপ্রিল থেকে ৮ মে লন্ডনে হবে পথশিশুদের এ বিশ্বকাপটি।

বাংলাদেশ-ইংল্যান্ডসহ ১০টি দেশের ৮০ পথশিশু এই টুর্নামেন্টে অংশ নেবে। প্রতিটি দেশ থেকে চারজন মেয়ে ও চারজন ছেলে শিশুকে নির্ধারণ করা হয়েছে। মা-বাবা, পরিবারহীন এই আট বাংলাদেশি শিশুর পাসপোর্ট পাওয়া নিয়ে শুরুতে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

তবে দেশের একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচারের পর সানিয়া মির্জা, জেসমিন আক্তার, স্বপ্না আক্তার, আরজু রহমান, রাসেল ইসলাম রুমেল, আবুল কাশেম, রুবেল ও নিজাম হোসেন এরই মধ্যে পাসপোর্ট হাতে পেয়েছে। তাদের নামের আগে আর পথশিশু ব্যবহার হয় না।

কেরাণীগঞ্জের বছিলায় লিডো পিস হোমে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফরহাদ হোসন এখন এই শিশুদের অভিভাবক। ক্রিকেট বোর্ডের সহায়তায়, ২৭ মার্চ থেকে লন্ডনগামী আট শিশু মোহাম্মদপুরের একটি মাঠে প্রশিক্ষকের অধীনে প্রস্তুতির সুযোগ পাবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ