আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল।
লিওনেল মেসিকে ছাড়া মরক্কোকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টাইনরা। আর পিছিয়ে পড়েও গ্যাব্রিয়েল জেসুসের নৈপুণ্যে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ব্রাজিল।
মরক্কোর মাঠে মেসিকে ছাড়া গোছানো ফুটবল খেলতে পারেনি আর্জেন্টিনা। খেলার প্রথম ৪৫ মিনিটে গোল হয়নি। বিরতির পর আংহেল কোরেয়া লক্ষ্যভেদ করলে কষ্টের জয় পায় দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিকে, পাভেলকার প্রথমার্ধের গোলে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। তবে বিরতির পর দারুণভাবে ঘুঁরে দাঁড়ায় সেলেসাওরা। রবার্তো ফিরমিনোর গোলে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে নেইমারহীন ব্রাজিল।
আর কুতিনিয়োর বদলি হিসেবে নেমে একাই দুই গোল করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করেন গ্যাব্রিয়েল জেসুস।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: