খেলা

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

ভারতের পর এবার পাকিস্তানের বিপক্ষেও ওয়ানডে সিরিজ জিতে নিলো অস্ট্রেলিয়া। আবু ধাবিতে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৮০ রানের জয় পেয়েছে অজিরা। এর ফলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো ক্যাঙ্গারুরা।

বিশ্বকাপের বছরে দারুণভাবে স্বরূপে ফিরেছে চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আবুধাবিতে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় অজিরা। অধিনায়ক ফিঞ্চ সামনে থেকে নেতৃত্ব দেন ৯০ রানের ইনিংস খেলে। ৫৫ বলে ৭১ রানের ঝড় তোলেন ম্যাক্সওয়েল।

এছাড়াও হ্যান্ডসকম্ব ৪৭ ও ক্যারি ২৫ রান করেন। ৫০ ওভারে ৬ উইকেটে ২৬৬ রান তোলে অস্ট্রেলিয়া। পাকিস্তান জবাব দিতে নামলে শান, হারিস ও রিজওয়ানকে দ্রুত সাজঘরে পাঠান কামিন্স। ওপেনার ইমামুল ৪৬, ইমাদ ৪৩, অধিনায়ক শোয়েব ৩২ ও উমর ৩৬ রান করেন।

তবে কার্যকরী জুটি গড়তে না পারলে, ৪৪ ওভার ৪ বলে ১৮৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান।শেষের চারটি উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংসের ইতি টানেন জাম্পা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ