মায়ামি ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠলেন রজার ফেদেরার। রাশিয়ার দানিল মেদভেদেভকে সরাসরি সেটে হারিয়েছেন সুইস তারকা।
রুশ তারকাকে হারাতে বেশি সময় নেননি মায়ামি ওপেনের তিনবারের চ্যাম্পিয়ন ফেদেরার। এক ঘন্টায় এবারের আসরের তেরো নম্বর বাছাইকে ৬-৪, ৬-২ গেমে উড়িয়ে দেন ফেড এক্সপ্রেস। শেষ আটে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের সঙ্গে খেলবেন তিনি।
৩৭ বছর বয়সী ফেদেরার অ্যান্ডারসনের সঙ্গে ছয় ম্যাচ খেলে পাঁচটিই জিতেছেন। মায়ামি ওপেনে সবশেষ ২০১৭ সালে শিরোপার স্বাদ পেয়েছিলেন পুরুষ এককে রেকর্ড গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেদেরার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: