থাইল্যান্ডে আর্চারির এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাং কিং টুর্নামেন্টের স্টেজ ওয়ানে রিকার্ভ পুরুষ এককের ফাইনালে উঠেছেন বাংলাদেশের রোমান সানা।
শনিবার ফাইনালে কাজাখস্তানের আব্দুল্লিন ইফতেখারের মুখোমুখি হবেন তিনি।
ব্যাংকংয়ে সেমিফাইনালে স্বাগতিক দেশের উইথাইয়া থামওংকে ৬-২ সেটে হারান রোমান। কোয়ার্টার ফাইনালে তিনি ৭-৩ সেটে রাশিয়ার প্রতিযোগির বিপক্ষে জিতেছিলেন।
এর আগে তৃতীয় ও চতুর্থ রাউন্ডে যথাক্রমে ভারতের প্রতিযোগিকে ৬-০ ও মিয়ানমারের প্রতিযোগিকে ৭-৩ সেটে হারিয়েছিলেন রোমান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: