থাইল্যান্ডে আর্চারির এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাং কিং টুর্নামেন্টের স্টেজ ওয়ানে, রিকার্ভ পুরুষ এককের ফাইনালে আজ-শনিবার কাজাখস্তানের আব্দুল্লিন ইফতেখারের মুখোমুখি হবেন বাংলাদেশের রোমান সানা।
ব্যাংককে সেমিফাইনালে স্বাগতিক দেশের উইথাইয়া থামওংকে ৬-২ সেটে হারিয়ে ফাইনালে ওঠেন রোমান। কোয়ার্টার ফাইনালে তিনি ৭-৩ সেটে রাশিয়ার প্রতিযোগির বিপক্ষে জিতেছিলেন।
এর আগে তৃতীয় ও চতুর্থ রাউন্ডে যথাক্রমে ভারতের প্রতিযোগীকে ৬-০ ও মিয়ানমারের প্রতিযোগিকে ৭-৩ সেটে হারিয়েছিলেন রোমান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: