আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল।
তিন সপ্তাহের সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে দুটি তিন দিনের ম্যাচ ও তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে সফরকারীরা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ২৫ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে পাকিস্তান দল। ২৯ এপ্রিল তিন দিনের ম্যাচ দিয়ে শুরু হবে খেলা। এই সিরিজকে সামনে রেখে ৩১ মার্চ লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলন শুরু করবে প্রাথমিক স্কোয়াডে থাকা ২৬ ক্রিকেটার।
এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে চূড়ান্ত দল ঘোষণা করবে পিসিবি। ২৯ এপ্রিল প্রথম তিন দিনের ম্যাচ শুরু হবে নারায়ণগঞ্জের ফতুল্লায়। আর পরের ম্যাচগুলো হবে খুলনায়। ১৫মেতে ৫০ ওভারের তৃতীয় ম্যাচ দিয়ে শেষ হবে পাকিস্তান দলের বাংলাদেশ সফর।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: