এটিপি মায়ামি ওপেনের ফাইনালে উঠেছেন রজার ফেদেরার।
সেমিফাইনালে তিনি সরাসরি সেটে হারিয়েছেন কানাডিয়ান কিশোর ডেনিস শাপোভালোভকে। ফাইনালে ফেদেরারকে মোকাবেলা করবেন বর্তমান চ্যাম্পিয়ন জন ইসনার।
ফেদেরার যখন টেনিস খেলা শুরু করেন তখন জন্মই হয়নি ১৯ বছর বয়সী শাপোভালোভের।
কানাডিয়ান এই কিশোরকে হারিয়েই নিজের পঞ্চম মায়ামি ফাইনাল নিশ্চিত করেছেন ২০ বারের গ্রান্ডস্ল্যাম জয়ী এই সুইস তারকা।
শাপোভালোভকে হারাতে ফেদেরার সময় নিয়েছেন প্রায় দেড় ঘন্টা। ৬-২, ৬-৪ এর সরাসরি সেটে হারিয়েছেন তাকে। আরেক সেমিফাইনালে টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ফেলিক্স অগার আলিয়াসিমকে টাইব্রেকে ৭-৩, ৭-৪ সেটে হারিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন জন ইসনার। স্থানীয় সময় রোববার মায়ামি ওপেনের ফাইনালে ইসনার মুখোমুখি হবেন রজার ফেদেরারের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: