থাইল্যান্ডে আর্চারির এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাং কিং টুর্নামেন্টের স্টেজ ওয়ানে রিকার্ভ পুরুষ এককে রুপা জিতেছেন বাংলাদেশের রোমান সানা। ফাইনালে কাজাখস্তানের আবদুললিন ইলফাতের কাছে হেরে তিনি দ্বিতীয় হয়েছেন।
শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রিকার্ভ পুরুষ এককের ফাইনালে কাজাখস্তানের আবদুললিন ইলফাতের কাছে ৬-২ সেটে হেরে রুপা জেতেন রোমান সানা।
এর আগে সেমিফাইনালে স্বাগতিক দেশের উইথাইয়া থামওংকে ৬-২ সেটে হারিয়ে ফাইনালে উঠেন রোমান। কোয়ার্টার ফাইনালে তিনি ৭-৩ সেটে রাশিয়ার প্রতিযোগির বিপক্ষে জিতেছিলেন।
এর আগে তৃতীয় ও চতুর্থ রাউন্ডে যথাক্রমে ভারতের প্রতিযোগীকে ৬-০ ও মিয়ানমারের প্রতিযোগিকে ৭-৩ সেটে হারিয়েছিলেন রোমান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: