খেলা

ইপিএল: পেল ম্যান সিটি-ম্যান ইউ

ইপিএল: পেল ম্যান সিটি-ম্যান ইউ
ইপিএল: পেল ম্যান সিটি-ম্যান ইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড।

ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়েছে ম্যানসিটি আর ম্যানইউ ২-১ এ জিতেছে ওয়াটফোর্ডের বিপক্ষে। এই জয়ে টেবিলের শীর্ষস্থান আবারও দখল করলো পেপ গার্দিওলার শিষ্যরা।

শুরু থেকেই ফুলহ্যামের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলে ম্যানচেস্টার সিটি। মাত্র ৫ মিনিটে আগুয়েরোর পাস থেকে গোল করে লিড নেন সিলভা। ২৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন আগুয়েরো নিজেই। ডি ব্রুইনের বাড়ানো বল কোনাকুনি শটে জালে পাঠান এই আর্জেন্টাইন। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে ২-০ এর জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

এই জয়ে ৭৭ পয়েন্ট নিয়ে লিভারপুলকে ছাড়িয়ে টেবিলের সবার উপরে এখন বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ওয়াটফোর্ডকে ২-১ এ হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

গোল করেছেন রাশফোর্ড ও মার্শিয়াল। ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে ম্যানইউ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ