খেলা

স্প্যানিশ লা লিগা: জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় হুয়েস্কার বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে একটি করে গোল করেছেন ইসকো, ড্যানি সেবাল্লোস ও করিম বেনজেমা। হুয়েস্কার পক্ষে গোল করেছেন হার্নান্দেজ ও এতেক্সিয়েটা।

সান্তিয়াগো বার্নান্যুতে বল দখলের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকলেও মাত্র তিন মিনিটেই লিড নেয় হুয়েস্কা। আভিয়ার বাড়ানো বল দুর্দান্ত শটে জালে জড়ান হার্নান্দেজ। ২৫ মিনিটে ইসকোর গোলে সমতায় ফেরে রিয়াল। প্রথমার্ধে আরো কিছু ভালো সুযোগ তৈরি করেও কোনো দলই গোলের দেখা পায়নি।

৬২ মিনিটে সেবাল্লোসের গোলে ব্যবধান দ্বিগুণ করে মাদ্রিদের ক্লাবটি। ৭৪ মিনিটে এতেক্সিয়েটা গোল করলে ২-২ সমতায় ম্যাচে ফেরে হুয়েস্কা। ম্যাচ শেষের ঠিক ১ মিনিট আগে মার্সেলোর বাড়ানো বল দুর্দান্ত শটে জালে পাঠান বেনজেমা।

আর তাতেই ৩-২ এর নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা। এই জয়ে টেবিলে দুই'য়ে থাকা আতলেটিকো মাদ্রিদের ছেয়ে ২ পয়েন্ট পিছিয়ে রিয়ালের সংগ্রহ ৫৭। ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ