খেলা

'আর্থ কাপ' ফুটবলের উদ্যোগে শেখ হাসিনাকে চান পেলে

'আর্থ কাপ' ফুটবলের উদ্যোগে শেখ হাসিনাকে চান পেলে
'আর্থ কাপ' ফুটবলের উদ্যোগে শেখ হাসিনাকে চান পেলে

জলবায়ু পরিবর্তন বিষয়ে বিশ্বজুড়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘আর্থ কাপ’ নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে। আর এই আয়োজনে ফুটবল কিংবদন্তী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চাইছেন।

পেলে ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধির মাধ্যমে প্রধানমন্ত্রীকে একটি চিঠি ও ভিডিও বার্তা পাঠিয়েছেন তিনবার বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান গ্রেট।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে চান ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে। সে লক্ষ্যে ‘পেলে ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড ওয়ার্ল্ড পিস’ এর অংশ হিসেবে তিনি একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের চিন্তাভাবনা করছেন। আর এই টুর্নামেন্ট আয়োজনে পাশে চান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

‘পেলে আর্থ কাপ’ নামে এই টুর্নামেন্ট বিশ্বের প্রায় সাড়ে তিনশো কোটি ফুটবলপ্রেমীকে এক করবে বলে আশা পেলের। ২৬ মার্চ নিজের ফাউন্ডেশনের প্রতিনিধির মাধ্যমে পাঠানো এক চিঠি ও ভিডিও বার্তায়, জলবায়ু সঙ্কট মোকাবেলায় বিশ্বনেতাদের এক করার পাশাপাশি, আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন পেলে।

চিঠীতে গত দশ বছরে বাংলাদেশ টেকসই উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে উল্লেখ করে পেলে একে এক অসাধারণ অর্জন বলে আখ্যায়িত করেছেন। বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের নেতৃত্ব ও দূরদৃষ্টির প্রশংসাও করেছেন এই ফুটবল কিংবদন্তী।

উন্নয়নশীল বিশ্বে বাংলাদেশই প্রথম ‘ক্লাইমেট চেইঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান’ তৈরি করে পরিবেশ সুরক্ষার পদক্ষেপ নেয়। বিশ্বে প্রথম রাষ্ট্র হিসেবে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছে বাংলাদেশ। পৃথিবীকে বাঁচানোর নেতৃত্বে ‘বিচক্ষণ নেতৃত্বে’র স্বীকৃতি হিসেবে জাতিসংঘ ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ