মোহাম্মদ সালাহর নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল। সাউদাম্পটনকে তারা হারিয়েছে ৩-১ গোলে। এ জয়ে আবারও টেবিলের শীর্ষে ফিরেছে অলরেডরা।
ম্যাচের একেবারে শুরুতেই গোল হজম করে বসে লিভারপুল। ৩৬ মিনিটে গোল করে তাদের সমতায় ফেরান নাবি কেইতা। দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করলেও সুবিধা করে উঠতে পারেনি অলরেডরা।
৮০ মিনিটে জয়সূচক গোল করে লিভারপুলকে চিন্তামুক্ত করেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ৬ ম্যাচ পর গোলের দেখা পেলেন তিনি। আর এই গোলের সুবাদে লিভারপুলের হয়ে দ্রুততম ৫০ গোল করার রেকর্ডটি নিজের করে নেন এই মিশরীয় তারকা ফুটবলার।
ম্যাচের একেবারে শেষদিকে হেন্ডারসনের গোলে ব্যবধান বাড়িয়ে ৩-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে ইউর্গেন ক্লপের শীষ্যরা। টেবিলে এখন তাদের অবস্থান সবার উপরে। এক ম্যাচ কম খেলে দুই'য়ে আছে ম্যানচেস্টার সিটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: