খেলা

ইংলিশ এফএ কাপ: ফাইনালে নিশ্চিত ম্যানচেস্টার সিটির

ইংলিশ এফএ কাপ: ফাইনালে নিশ্চিত ম্যানচেস্টার সিটির
ইংলিশ এফএ কাপ: ফাইনালে নিশ্চিত ম্যানচেস্টার সিটির

ইংলিশ এফএ কাপের ফাইনালে নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি—সেমিফাইনালে তারা ব্রাইটনকে ১-০ গোলে হারিয়েছে।

এদিকে, ইতালিয়ান সিরি আ'য় জিতেছে ইউভেন্টাস আর জার্মান বুন্দেস লিগায় বায়ার্ন মিউনিখ ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বরুশিয়া ডর্টমুন্ডকে।

গ্যাব্রিয়েল জেসুসের একমাত্র গোলে ব্রাইটনকে হারিয়ে ইংলিশ এফএ কাপের ফাইনালে উঠেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি।

ফাইনালে তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হবে ওয়াটফোর্ড ও উলভারহ্যাম্পটনের লড়াই শেষে। এদিকে, ইতালিয়ান সিরি আ'য় ঘরের মাঠে রোনালদোকে ছাড়া খেলতে নেমে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে ইউভেন্টাস। ২-১ এ তারা জিতেছে ইন্টার মিলানের বিপক্ষে।

শুরুতে গোল হজম করার পর তাদের ম্যাচে ফেরায় পাওলো দিবালা।

শেষদিকে, জয়সূচক গোলটি করেন ইতালিয়ান ফরোয়ার্ড মইসে কিয়েন।

এই জয়ের ফলে শিরোপার একেবারে কাছাকাছি পৌঁছে গেছে অ্যালেগ্রির শিষ্যরা। অন্যদিকে বরুশিয়া ডর্টমুন্ডের জালে গোল উৎসব করেছে বায়ার্ন।

বায়ার্ন ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ডর্টমুন্ডকে। জোড়া গোল করেছেন পোলিশ স্ট্রাইকার লেভেন্ডভস্কি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ