খেলা

স্প্যানিশ লা লিগা: জয় পেল বার্সা- রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগা: জয় পেল বার্সা- রিয়াল মাদ্রিদ
স্প্যানিশ লা লিগা: জয় পেল বার্সা- রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে আতলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে বার্সা আর রিয়াল ২-১ জিতেছে এইবারের বিপক্ষে।

ক্যাম্প-ন্যু তে পুরো ম্যাচ জুড়ে বার্সেলোনার একক আধিপত্য থাকলেও গোল পেতে অপেক্ষা করতে হয়েছে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত।

আতলেটিকো গোলকিপার জ্যান ওব্লাক একের পর এক ঠেকিয়ে দিয়েছেন সুয়ারেজ-মেসির দুর্দান্ত সব শট।

ডেডলক ভাঙেন সুয়ারেজ। ৮৫ মিনিটে জর্দি আলবার বাড়ানো বল থেকে জোরালো শটে গোল করেন উরুগুইয়ান এই স্ট্রাইকার। ঠিক তার পরের মিনিটে মেসির জাদুকরি শটে আরো এক গোল পায় বার্সা। ২-০ গোলের এ জয়ে শিরোপার সবচেয়ে কাছে এখন ভালভার্দের শিষ্যরা।

দুইয়ে থাকা আতলেটিকো বার্সার চেয়ে পিছিয়ে আছে ১১ পয়েন্টে। অন্যদিকে করিম বেনজেমার জোড়া গোলে এইবারের বিপক্ষে ২-১ এর জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

আতলেটিকোর চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে টেবিলের তিনে অবস্থান করছে মাদ্রিদের শক্তিশালী এই ক্লাবটি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ