সেমিফাইনালে শুরুতে পিছিয়ে পড়েও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়ে ইংলিশ এফএ কাপের ফাইনালে উঠেছে ওয়াটফোর্ড এফসি। ১৮ মে ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ওয়াটফোর্ড।
ওয়েম্বলি স্টেডিয়ামে, ৩৬ মিনিটে দিয়োগো জোতার ক্রস থেকে হেড করে বল জালে পাঠান উলভারহ্যাম্পটনের ম্যাট ডোহারটি। ৬২ মিনিটে ডোহার্টির সেট পিস থেকে ব্যবধান দ্বিগুন করেন রাউল জিমেনেজ। ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিলো উলভরা।
তবে দারুণভাবে খেলায় ফেরে ওয়াটফোর্ড। ৭৯ মিনিট ও ইনজুরি টাইমে দুটি গোল করে ম্যাচে সমতা ফেরায় 'দা হরনেট'রা। নির্ধারিত সময়ে স্কোরলাইন ২-২ হলে, ম্যাচের ভাগ্য নিষ্পত্তি হয় অতিরিক্ত সময়ে।
১০৪ মিনিটে জেরার্ড দেউলফেউ' এর গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে হাভি গার্সিয়ার শীষ্যরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: