ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের কাছে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। এর ফলে ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থাকলো উনাই এমেরির শীষ্যরা।
এ ম্যাচে জিতে টটেনহাম হটস্পারকে টপকে তৃতীয় স্থান দখল করার সুযোগ ছিলো আর্সেনালের সামনে। তবে সেই সুযোগ হাতছাড়া করেছে গানাররা। গুডিসন পার্ক স্টেডিয়ামে, ১০ মিনিটে ডিফেন্ডার ফিল জাগিয়েকা লিড এনে দেন এভারটনকে। ঘরের মাঠে আর্সেনালকে চাপে রাখে 'দা টফিস'রা।
বিরতির আগে এবং পরে দু্ই অর্ধেই আধিপত্য বিস্তার করে খেলে এভারটন। আর্সেনাল কয়েকবার সুযোগ সৃষ্টি করলেও, কাজে লাগাতে পারেনি।
শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মার্কো সিলভার শীষ্যরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: