খেলা

ইডেন হ্যাজার্ডের জোড়া গোলে জয় পেলো চেলসি

ইডেন হ্যাজার্ড
ইডেন হ্যাজার্ড

ইডেন হ্যাজার্ডের জোড়া গোলে দুর্দান্ত জয় পেয়েছে চেলসি। এ জয়ে টটেনহামকে হটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের তিনে উঠে এসেছে মারিও সারির দল। স্টামফোর্ড ব্রিজে ওয়েস্ট হ্যামকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।

এদিন ম্যাচের ২৪ মিনিটে একক নৈপুণ্যেই দলকে এগিয়ে দেন হ্যাজার্ড। সতীর্থের পাস থেকে বল পেয়ে ওয়েস্ট হ্যামের ৫ জন খেলোয়াড়কে কাটিয়ে গোল করেন বেলজিয়ান এই ফরোয়ার্ড।

তার আগে ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে চেতে পারত চেলসি। কিন্তু দূর থেকে নেয়া এনগোলো কান্তের শটটি একটুর জন্য গোলপোস্টের দেখা পায়নি। ম্যাচের ২৮ মিনিটেও আবার হতাশ হতে হয় স্বাগতিকদের। দুরূহ কোণ থেকে করা গঞ্জালো হিগুয়েইনের শট পোস্টে বাধা পায়।

আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলতে থাকলেও গোল বের করতে পারছিল না কোন পক্ষই। অবশেষে ম্যাচের ৯০ মিনিটে আবার গোল পায় চেলসি। এটিও আসে হ্যাজার্ডের পা থেকে।

রস বার্কলির ক্রস ডি-বক্সে ডান দিকে ফাঁকায় পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে দ্বিতীয় গোলটি করেন হ্যাজার্ড। চলতি লিগে এ নিয়ে ১৬টি গোল হল বেলজিয়ান এই তারকার।

এ জয়ে ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে আসল চেলসি। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৮২। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। চারে নেমে যাওয়া টটেনহামের পয়েন্ট ৬৪।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ