খেলা

কোপা আমেরিকার নতুন সংস্করণের আয়োজনে আর্জেন্টিনা-কলম্বিয়া

কোপা আমেরিকার নতুন সংস্করণের আয়োজনে আর্জেন্টিনা-কলম্বিয়া
কোপা আমেরিকার নতুন সংস্করণের আয়োজনে আর্জেন্টিনা-কলম্বিয়া

আগামী ২০২০ সালে কোপা আমেরিকার নতুন সংস্করণের আয়োজন করবে আর্জেন্টিনা ও কলম্বিয়া।

ছয় বছরের মধ্যে টুর্নামেন্টের চতুর্থ এ আসরের ফাইনাল ম্যাচটি হবে আর্জেন্টিনায়।

বুধবার সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন-কনমেবল বিষয়টি জানিয়েছে।

আর্জেন্টিনা ও কলম্বিয়া যৌথভাবে মোট ৩৮টি ম্যাচ আয়োজন করবে। বর্তমান ফরম্যাটের চেয়ে ১২টি ম্যাচ বেশি হবে কোপা আমেরিকার নতুন সংস্করণে। ছয়টি করে মোট বারোটি দেশ, উত্তর ও দক্ষিণ অঞ্চল হিসেবে দুটি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেবে।

উত্তরাঞ্চলের আয়োজক কলম্বিয়ার গ্রুপে থাকবে ব্রাজিল, ভেনিজুয়েলা, ইকুয়েডর, পেরু ও দূর থেকে আমন্ত্রিত একটি দেশ। আর দক্ষিণাঞ্চলের আয়োজক আর্জেন্টিনার গ্রুপে থাকছে চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া ও অতিথি একটি দেশ।

দুই গ্রুপের সেরা চারটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। এরপর হবে সেমিফাইনাল ও ফাইনাল।

এ বছরের জুনেও ব্রাজিলের মাটিতে কোপা আমেরিকা হওয়ার কথা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ