উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার। ঘরের মাঠে লিভারপুল ২-০ তে জিতেছে পোতোর্র বিপক্ষে। আর ম্যানচেস্টার সিটিকে ১-০ তে হারিয়েছে টটেনহ্যাম।
শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে লিভারপুল। মাত্র ৫ মিনিটে লিড নেয় তারা।
রবার্তো ফিরমিনোর বাড়ানো বল থেকে গোল করেন কেইতা। ১৬ মিনিটে মোহাম্মদ সালাহর শট লক্ষ্যভ্রষ্ট না হলে ব্যবধান আরো বাড়তে পারতো।
২৬ মিনিটে ফিরমিনো নিজেই গোল করে স্কোর লাইন দ্বিগুণ করেন। এরপর আর কোনো দল গোল করতে না পারলে ২-০ তে জয় পায় অলরেডরা।
অন্য ম্যাচে হিউং মিন সনের শেষ মুহূর্তের একমাত্র গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার।
ম্যানসিটির সার্জিও আগুয়েরো পেনাল্টি মিস না করলে ফলাফল অন্যরকম হতে পারতো। তবে, এই ম্যাচে ইনজুরির কারণে মৌসুম শেষ হয়ে গেছে স্পার স্ট্রাইকার হ্যারি কেইনের।
আগামী ১৭ এপ্রিল সিটিজেনদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শেষ আটের ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।