বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। আর বাদ পড়েছেন পিটার হ্যান্ডসকম্ব ও জশ হ্যাজেলউড।
ক'দিন আগেই নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। এর মধ্যেই বোর্ডের সাথে নতুন চুক্তিও করেছেন তারা। আইপিএলে বেশ ভালো ফর্মে আছেন ওয়ার্নার। এই দুই অভিজ্ঞের সাথে দলে ফিরেছেন পেসার মিচেল স্টার্ক। কাঁধের চোটের কারনে হ্যাজেলউড বাদ পড়লেও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ঝাই রিচার্ডসন।
অ্যারন ফিঞ্চের নেতৃত্বে দলের অন্য খেলোয়াড়েরা হচ্ছেন, উসমান খাজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিনস, নাথান কোল্টার নাইল, জেসন বেরেনড্রফ, অ্যাডাম জাম্পা ও নাথান লায়ন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: