বিশ্বকাপ ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন আবু জায়েদ রাহী ও মোসাদ্দেক হোসেন সৈকত। বাদ পড়েছেন তাসকিন আহমেদ, দলে নেই ইমরুল কায়েস।
অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মতুর্জা ও সহঅধিনায়ক হিসেবে থাকছেন সাকিব আল হাসান।
বিশ্বকাপ স্কোয়াডের অন্য সদস্যরা হলেন: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন ও সাব্বির রহমান।
দলে ডাক পেয়েছেন আবু জায়েদ রাহি ও মোসাদ্দেক হোসেন সৈকত।
বাদ পড়েছেন অফ ফর্মে থাকা পেসার তাসকিন আহমেদ। দলে রাখা হয়নি ইমরুল কায়েসকে।
এই ১৫ জনের সঙ্গে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দলের সঙ্গে যুক্ত হবেন নাইম হাসান ও ইয়াসির আলী চৌধুরী রাব্বি।
আগামী ২২ এপ্রিল বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করবে টাইগাররা।