খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে চারে উঠলো আর্সেনাল

আর্সেনাল
আর্সেনাল

আবারো ইংলিশ প্রিমিয়ার লিগে চারে উঠে আসলো আর্সেনাল। ওয়াটফোর্ডের মাঠে স্বাগতিকদের ভুলে গানাররা ১-০ গোলের জয় পেয়েছে। এ জয়ে ৩৩ ম্যাচে উনাই এমেরির শিষ্যদের পয়েন্ট ৬৬।

ওয়াটফোর্ডের মাঠে খেলার দশম মিনিটে স্বাগতিক গোলরক্ষক বেন ফস্টার বল পেয়ে ফিরতি পাস দিতে দেরী করায় দারুণ এক সুযোগ পায় আর্সেনাল। বল বিপদ সীমার বাইরে পাঠানোর চেষ্টা করেন ফস্টার। কিন্তু আর্সেনালের পিয়েরে-এমেরিক অবিমেয়াং বল পেয়ে যান। বল জালে জড়িয়ে গানারদের লিড এনে দেন তিনি। এর এক মিনিটের মধ্যে আরো একটি ভুল করে ওয়াটফোর্ড।

অধিনায়ক ট্রয় ডিনি আর্সেনাল মিডফিল্ডার লুকাস তরেইরাকে বাহু দিয়ে আঘাত করে পান লাল কার্ড। এরপর পুরোটা সময় গানারদের ভয়ের মধ্যে রাখলেও ম্যাচের ফলাফল পাল্টাতে পারেনি স্বাগতিকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ