বিশ্বকাপের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে বিরল কীর্তি গড়েছেন মাশরাফি বিন মুর্তজা।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে চারশ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন নড়াইল এক্সপ্রেস।
বুধবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে নিজের চারশো নম্বর উইকেট পেয়েছেন মাশরাফি। তার চারশোতম শিকার ইরফান শুক্কুর।
নিজের তৃতীয় ওভারে ইরফানকে বোল্ড করেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।
আবাহনী লিমিটেডের এই পেসার ৩৮৯ উইকেট নিয়ে চলতি মৌসুম শুরু করেছিলেন। অনন্য এই মাইলফলকে পৌঁছাতে মাশরাফি খেলেছেন ২৮৭ ম্যাচ। এর আগে ২৭ মার্চ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক প্রথম বাংলাদেশি হিসেবে এই রেকর্ড গড়েন।
রাজ্জাক নিজের ২৬৯ নম্বর ম্যাচে চারশোতম উইকেট পেয়েছিলেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: