খেলা

বিয়ে করলেন মুমিনুল

বিয়ে করলেন মুমিনুল
বিয়ে করলেন মুমিনুল

মিরাজ, মুস্তাফিজের পর এবার বিয়ের পিড়িতে বসলেন ক্রিকেটার মুমিনুল। তার সহধর্মিণী নাম ফারিহা বাশার।

গতকাল রাজধানীর একটি কনভেশন সেন্টারে বৌভাতের আয়োজন করা হয়। এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন। ছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার তারকা।

দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তারা।

এখন থেকে পাঁচ বছর আগে ঘটনা চক্রে ফারিহার সঙ্গে পরিচয় হয় বাংলাদেশ দলের এ ক্রিকেটারের। সেই সম্পর্কই শুক্রবার বিয়ের মাধ্যমে পেল পূর্ণতা। এরআগে ২০১৮ সালের আগস্টে বাগদান সম্পন্ন হয় মুমিনুল-ফারিহার।

মিরপুর ডিওএইচএসের বাসিন্দা ফারিহা বাশার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।

মুমিনুলের বিবাহোত্তর সংবর্ধনায় মোস্তাফিজ সঙ্গে স্ত্রী সামিয়া পারভীনকে না নিয়ে এলেও মেহেদী হাসান মিরাজ নিয়ে এসেছেন তার সহধর্মিণী রাবেয়া আখতার প্রীতিকে।

জাতীয় দলের অলরাউন্ডার সাইফউদ্দীন এসেছেন। পরিবার নিয়ে এসেছেন মাহমুদউল্লাহ-তাইজুল ইসলামও। মুমিনুলের বিবাহোত্তর সংবর্ধনায় বর্তমান-সাবেক ক্রিকেটারদের উপস্থিতিতে তারার মেলা হয়ে গেল মিরপুরের পিএসসি কনভেনশন হলে। তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাইফউদ্দীন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান থেকে শুরু করে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ-খালেদ মাসুদ ছিলেন অনুষ্ঠানে। এসেছিলেন বোলিং কোচ ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশ, ট্রেনার মারিও ভিল্লাভারায়ান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ