খেলা

দুর্দান্ত জয়ে ম্যানসিটির ঘরে টানা দ্বিতীয় শিরোপা

দুর্দান্ত জয়ে ম্যানসিটির ঘরে টানা দ্বিতীয় শিরোপা
দুর্দান্ত জয়ে ম্যানসিটির ঘরে টানা দ্বিতীয় শিরোপা

মৌসুমের শেষ ম্যাচে ব্রাইটনের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ব্রাইটনের বিপক্ষে শুরুতে গোল পেলেও ম্যানসিটি দারুণভাবে ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত সিটি জয় পায় ৪-১ গোলে। সেই সুবাদে টানা দ্বিতীয়বার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

প্রিমিয়ার লিগ নামকরণের পর এটি ম্যানসিটির চতুর্থ শিরোপা। আর সব মিলিয়ে ইংলিশ ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় এটি তাদের ষষ্ঠ শিরোপা জয়।

শিরোপা দৌড়ে লিভারপুল ম্যানসিটির ঘাড়ে নিঃশ্বাস ফেললেও তাদের ছাড়িয়ে যেতে পারেনি। সাদিও মানের জোড়া গোলে শেষ ম্যাচে উলভসকে ২-০ গোলে হারায় লিভারপুল। কিন্তু ম্যানসিটি ব্রাইটনের বিপক্ষে জয় পাওয়ায় লিভারপুলের আর কিছুই করার ছিল না।

দ্বিতীয় স্থানে থেকেই মৌসুম শেষ করতে হয়েছে জার্গেন ক্লণপের শিষ্যদের। মৌসুম শেষে ৩৮ ম্যাচে সিটির পয়েন্ট ৯৮ ও লিভারপুলের ৯৭।

শিরোপা নির্ধারণী ম্যাচে সিটির হয়ে গোল করেছেন আগুয়েরো, লাপোর্তে, মাহারেজ ও গুনডোগান। ব্রাইটনের একমাত্র গোলটি করেছেন মারি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ