খেলা

আফগানদের কাছে হরেছে পাকিস্তান

আফগানদের কাছে হরেছে পাকিস্তান
আফগানদের কাছে হরেছে পাকিস্তান

ইংল্যান্ড বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে পাাকিস্তানকে হারিয়েছে আফগানিস্তান। বিশ্বকাপের আগেই দিয়েছে দারুণ এক চমক। শুক্রবার শুরুতে দারুণ বোলিং করে পাকিস্তানকে চাপে ফেলে আফগানরা। এরপর অলআউট করে দেয় তাদের। পরে শেষ ওভারে এসে তুলে নেয় ৩ উইকেটের জয়।

ইংল্যান্ড বিশ্বকাপকে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই উন্মুক্ত বিশ্বকাপ বলছেন। মূল আসরে অনেক চমকের অপেক্ষায় আছেন ক্রিকেট ভক্তরা। প্রস্তুতি ম্যাচেই ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে নবী-রশিদ খানরা দিলেন চমক।

শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করে পাকিস্তান। কোন উইকেট না হারিয়ে তুলে ফেলে ৪১ রান। এরপর মোহাম্মদ নবী-হামিদ হাসানের ধাক্কা। ৬৩ রানে দুই এবং ৬৫ রানে তিন উইকেট তুলে নেন তারা। পরে একশ' রানে চার উইকেট যায় পাকিস্তানের। সেখান থেকে বাবর আযম সেঞ্চুরি করেন। তিনি খেলেন ১১২ রানের ইনিংস। এছাড়া শোয়েব মালিকের ৪৪ রানের সুবাদে ২৬৩ রানের লক্ষ্য দেয় সরফরাজের দল।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে আফগানরা। বিনা উইকেটে তুলে ফেলে ৮০ রান। যদিও তার আগে মোহাম্মদ শাহজাদ রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে গেলে ধাক্কা খায় আফগানরা। তবে হয়রতউল্লাহ জাজাই এবং রহমত শাহর ব্যাটে লক্ষ্য সহজ করেই ছুটছিল আফগানিস্তান। জাজাই ৪৯, রহমত শাহ ৩২ রানে আউট হন। সামিউল্লাহ সেনওয়ারি ফিরে যান ২২ রান করে। তারপরই আসগর আফগান ৭ রানে বিদায় নেন।

তবে হাসমতউল্লাহ শাহেদি এবং মোহাম্মদ নবীর ব্যাটে বড় জয়ের পথেই ছিল আফগানরা। নবী ৩৪ রানে ফিরতেই দ্রুত আরও দুই উইকেট হারায় আফগানরা। গুলবাদিন নাইব ২ এবং নাজিবুল্লাহ জাদরান ১ রানে ফিরে যান। তবে হাসমতউল্লাহ ৭৪ রানের হার না মানা ইনিংস খেলে দুই বল হাতে থাকতে জয় নিয়ে ফেরেন।

আফগানদের হয়ে এ ম্যাচেও ভেলকি দেখান তাদের স্পিনাররা। পাকিস্তানকে ১৩ বল থাকতে অলআউট করার পথে মোহাম্মদ নবী নেন ৩ উইকেট। এছাড়া রশিদ খান নেন ২ উইকেট। হামিদ হাসান ২ উইকেট তুলে নেন। পাকিস্তানের হয়ে তিনটি উইকেট নেন অবাক করে বিশ্বকাপ দলে ডাক পাওয়া ওয়াহাব রিয়াজ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ