বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ একে অপরের মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
পাকিস্তান ও শ্রীলঙ্কা নিজেদের প্রথম ম্যাচ হেরেছিল। আবার দ্বিতীয় ম্যাচে দুই দলই জয় পেয়েছে। নিজেদের তৃতীয় ম্যাচে উভয় দলই জয় পেতে মাঠে নামবে।
ক্রিকেটের বিশ্বমঞ্চে এর আগের ১১টি আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ৭টি ম্যাচ খেলেছে পাকিস্তান। জিতেছে সব কয়টিতেই। অর্থাৎ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয়ের হার শতভাগ। বিশ্বের আর কোনো দলই নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে টানা ৭ ম্যাচ জেতেনি। তাই আজকের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানকে বাড়তি সাহস দেবে।
শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘দলের ব্যাটসম্যানরা ভালো করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমি তাদের কটু কথা বলিনি।’
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: