খেলা

মেসির জোড়া গোলে নিকারাগুয়াকে ৫-১ ব্যবধানে হারালো আর্জেন্টিনা

মেসির জোড়া গোলে নিকারাগুয়াকে ৫-১ ব্যবধানে হারালো আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে নিকারাগুয়াকে ৫-১ ব্যবধানে হারালো আর্জেন্টিনা

কোপা আমেরিকার এবারের আসর শুরু হবে ১৪ জুন। তার আগে প্রীতি ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে নিকারাগুয়াকে ৫-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার সান হুয়ানে বাংলাদেশ সময় শনিবার সকালে নিকারাগুয়ার বিপক্ষে মাঠে নামে লিওনেল স্কালোনির দল।

ম্যাচের ৩৭তম মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লো সেলসোর বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে চার ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন আর্জেন্টিনা অধিনায়ক। পরের মিনিটে আগুয়েরোর শট গোলরক্ষক বিপদমুক্ত করতে না পারলে মেসি বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে মেসিকে তুলে নেন কোচ। ম্যাচের ৬৩তম মিনিটে কর্নারে ডি-বক্সে বল পেয়ে নিচু শটে দলকে এগিয়ে দেন আগুয়েরোর বদলি হিসেবে নামা মার্তিনেস। ৭৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ান মার্তিনেস। আর ৮১তম মিনিটে স্কোরলাইন ৫-০ করেন বদলি নামা রবের্তো পেরেইরা।

শেষ দিকে ডি বক্সে নিকোলাস ওটামেন্দির হাতে বল লাগলে পেনাল্টি পায় নিকারাগুয়া। স্পট কিকে নিকারাগুয়ারাকে সান্ত্বনার গোল এনে দেন ‍হুয়ান বেররেরা। এরপর ৫-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ