খেলা

অস্ট্রেলিয়ার সামনে ভারতের রানের পাহাড়

অস্ট্রেলিয়ার সামনে ভারতের রানের পাহাড়
অস্ট্রেলিয়ার সামনে ভারতের রানের পাহাড়

ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতে ব্যাট করে ইংল্যান্ড এবং বাংলাদেশ বড় রান তোলে। ভারত তাই অজিদের রান চাপায় ফেলানোর চিন্তায় টস জিতে ব্যাটিং নেয়। দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং শেখর ধাওয়ান দুর্দান্ত শুরু করেন। পান্ডিয়া মিডল অর্ডারে ঝড় তোলেন। কোহলি ম্যাচের প্রায় শেষ পর্যন্ত খেলেন। স্কোরবোর্ডে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান জমা করে ভারত।

কেনিংটন ওভালের পরিক্ষিত উইকেটে সাবধানী শুরু করেন দুই ভারতীয় ওপেনার শেখর ধাওয়ান এবং রোহিত শর্মা। সেট হয়ে তারা গড়েন ১২৭ রানের জুটি। প্রস্তুতি ম্যাচ এবং বিশ্বকাপের শুরুর ম্যাচ ভালো যায়নি ধাওয়ানের। অজিদের বিপক্ষে তিনি খেলেন ১১৭ রানের ইনিংস। রোহিত ফেরেন ৫৭ রান করে। বিরাট কোহলি এবং ধাওয়ান গড়েন ৯৩ রানের জুটি।

ধাওয়ান আউট হওয়ার পরে হার্ডিক পান্ডিয়াকে নিয়ে ঝড়ো ব্যাটিং করেন কোহলি। পান্ডিয়া খেলেন ২৭ বলে তিন ছক্কা এবং চারটি চারে ৪৮ রানের ইনিংস। ধোনি ব্যাটে এসে ছোট্ট একটা ঝড় তুলে ২৭ রান করে ফিরে যান। আর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি শেষ ওভারে এসে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলে ফেরেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এই ওভালে অবশ্য আড়াইশ'র কাছাকাছি রান করে। তাতেই কাঁপন ধরে কিউইদের। ওভালে রোববারের উইকেটে শুরুতে ২৮০ রান ভালো সংগ্রহ মনে করা হচ্ছিল। তবে অস্ট্রেলিয়ার পেসার মিলেশ স্টার্ক বলেন, রান কম হবে বলে তিনি মনে করছেন না। সেটাই হলো। অস্ট্রেলিয়ার হয়ে ১০ ওভারে ৫৫ রান দিয়ে ১ উইকেট নেন প্যাট কামিন্স। মিশেল স্টার্ক এবং কুল্টার নাইল নেন একটি করে উইকেট। মার্কোস স্টইনিস দুই উইকেট দখল করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ