খেলা

টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ
টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হার দিয়ে শুরু দক্ষিণ আফ্রিকার। এরপর বাংলাদেশ ও ভারতের কাছে হেরেছে তারা। সিরিজের দ্বিতীয় পর্বে টিকে থাকতে হলে উন্ডিজের বিপক্ষে জয় পেতে হবে।

এদিকে ইনজুরির কারণে দলে নেই ডেল স্টেইন। লুঙ্গি নিগির খেলা নিয়েও সন্দেহ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের শক্ত ব্যাটিং লাইন আপকে সামল দেয়ার দায়িত্ব থাকবে রাবাদা, ফেহলুকাওয়ায়ে, ক্রিস মরিসদের উপর।

দক্ষিণ আফ্রিকা থেকে আত্মবিশ্বাসে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ অবশ্য মাঠে নামার আগে পাশে পাচ্ছে না অতীত পরিসংখ্যান। এখন পর্যন্ত খেলা ৬১ ম্যাচে ৪৪ জয় প্রোটিয়াদের। অন্যদিকে, মাত্র ১৫ জয় ক্যারিবিয়ানদের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ