খেলা

আজ ভারত-নিউজিল্যান্ড ক্রিকেট দ্বৈরথ

আজ ভারত-নিউজিল্যান্ড ক্রিকেট দ্বৈরথ
আজ ভারত-নিউজিল্যান্ড ক্রিকেট দ্বৈরথ

আজ নটিংহ্যামে মুখোমুখি হচ্ছে এবারের বিশ্বকাপের এখন পর্যন্ত অপরাজিত দুই দল ভারত ও নিউজিল্যান্ড। তিন ম্যাচে তিনটিতেই জয়ী হয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড টেবিলের শীর্ষে অবস্থান করছে।

অন্যদিকে দুই ম্যাচে ২টিতেই জয় নিয়ে ভারতের পয়েন্ট হয়েছে ৪। আজকের ম্যাচের মাধ্যমে টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে দুই দলের সামনেই থাকছে সমান সুযোগ।

বড় আসরে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড জয়ের দিক দিয়ে কিছুটা এগিয়ে। এ পর্যন্ত বিশ্বকাপের দুই দলের সাত মোকাবেলায় কিউইরা জিতেছে চারটিতে, ভারত বাকি তিনটিতে। কেন উইলিয়ামসনের দল জয়ের ধারা ধরে রেখে চতুর্থ ম্যাচেও এগিয়ে যেতে বদ্ধপরিকর। ধাওয়ান ও রোহিত মিলে ভারতের অন্যতম সফল উদ্বোধনী জুটির তকমা ইতোমধ্যেই অর্জন করে ফেলেছেন। আর সে কারণেই বিশ্বকাপের মতো বড় আসরে এসে ধাওয়ানের অনুপস্থিতিতে ভারত তাদের প্ল্যান-বি’তে সফল হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।

ভারতীয় দলের স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়াক), রোহিত শর্মা, বিজয় শঙ্কর, এমএস ধোনী (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্ডিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমলাহ, ভুবনেশ্বর কুমার, লোকেশ রাহুল, দিনেশ কার্তিক, কুলদ্বীপ যাদব, রিশভ পন্থ, যুজবেন্দ্র চাহাল।

নিউজিল্যান্ড দলের স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়), কলিন মুনরো, মার্টিন গাপটিল, টম বান্ডেল (উইকেটরক্ষক), রস টেইল, হেনরি নিকোলস, জেমস নিশাম, মিচেল সান্টনার, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ম্যাট হেনরি, কোলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথ্যাম, ইশ সোদি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ