খেলা

ঐচ্ছিক অনুশীলনে বাংলাদেশ

ঐচ্ছিক অনুশীলনে বাংলাদেশ
ঐচ্ছিক অনুশীলনে বাংলাদেশ

আগামী সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচকে সামনে রেখে আজ টনটনের সমারসেট ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এটি ঐচ্ছিক অনুশীলন।

দলের খেলোয়াড়দের নিয়ে অনুশীলন শুরু করেন বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস ও কোচিং স্টাফরা। তবে টনটনের আকাশ কালো মেঘে ঢাকা। যেকোন সময় বেরসিক বৃষ্টি নষ্ট করে দিতে পারে বাংলাদেশের অনুশীলন। বৃষ্টি হবার প্রবল সম্ভাবনা রয়েছে।

গত ১০ জানুয়ারি ব্রিস্টলে শ্রীলংকার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করেছিলো বাংলাদেশ। এরপর ১১ জানুয়ারি বৃষ্টির কারনে বাংলাদেশের চতুর্থ ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। পরের দিন ব্রিস্টল ছেড়ে টনটনে পৌঁছায় টাইগাররা। আর গতকাল পুরো দিনটি বিশ্রামেই কাটিয়েছে মাশরাফিবাহিনী। সবাই নিজের মত করে দিনটি উপভোগ করেছে।

কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানের জয় দিয়ে এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করে বাংলাদেশ। এরপর একই ভেন্যুতে নিউজিল্যান্ডের কাছে মাত্র ২ উইকেটে হেরে যায় টাইগাররা। তবে ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের ছিটেফটাঁ দেখাতে পারেনি মাশরাফি-সাকিবরা। সাকিবের সেঞ্চুরির পরও কার্ডিফের পয়মন্ত ভেন্যুতে ১০৬ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে বাংলাদেশ।

বড় হারের লজ্জা নিয়ে ব্রিস্টলে জয়ের আশায় গিয়েছিলো টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে জয়ই বাংলাদেশের প্রধান লক্ষ্য। কিন্তু বৃষ্টির কাছে হার মানে বাংলাদেশ-শ্রীলংকা দু’দল। তাই ৪ খেলায় ১টি জয় ২টি হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহে রাখতে পেরেছে বাংলাদেশ।

সূত্রঃ বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ