খেলা

কোপার উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল

কোপার উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল
কোপার উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল

কোপা আমেরিকার ৪৬তম আসরের উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে মিশন শুরু করলো ব্রাজিল। দলের হয়ে কুতিনহো দুটি ও এভারটন একটি গোল করেছেন। বাংলাদেশ সময় শনিবার ভোরে ব্রাজিলের সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই এলোমোলো ফুটবল খেলে। ব্রাজিল বেশ কয়েকবার ভাল সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। অন্যদিকে বলিভিয়া ম্যাচের প্রথমার্ধে গোলের তেমন সুযোগ তৈরি করতে পারিনি।

দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে ব্রাজিল। এর সুফল পায় স্বাগতিকরা। ম্যাচের ৫০ মিনিটে বলিভিয়ার মিডফিল্ডার আদ্রিয়ান জুসিনোর হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন বার্সেলোনা মিডফিল্ডার কুতিনহো। এর তিন মিনিট পর ডান দিক থেকে ফিরমিনোর দারুণ ক্রস ছোট ডি-বক্সে ফাঁকায় পেয়ে হেডে গোল করে করে ব্যবধান বাড়ান কুতিনহো। ৮৫ তম মিনিটে দারুণ শটে দলের স্কোর ৩-০ করেন বদলি নামা এভারটন। তিন গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

এদিন চোটের কারণে দলে ছিলেন না তারকা খেলোয়াড় নেইমার। তবে তার অভাব বুজতে দেন কুতিনহোরা। কোপা আমেরিকার প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলো ব্রাজিল কোচ তিতের শিষ্যরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ