খেলা

বিকেলে ভারতের বিপক্ষে লড়বে পাকিস্তান

বিকেলে ভারতের বিপক্ষে লড়বে পাকিস্তান
বিকেলে ভারতের বিপক্ষে লড়বে পাকিস্তান

বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনার ম্যাচে আজ রবিবার ম্যানচেস্টারে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

ম্যানচেস্টারে হাইভোল্টেজ এই ম্যাচেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। ম্যানচেস্টারের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী স্থানীয় সময় সাড়ে ১০টায় (ভারতীয় সময় দুপুর ৩টা) ম্যাচ শুরু হতে তেমন কোনো সমস্যা না হলেও বিকেল ও সন্ধ্যায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া ম্যাচ চলাকালীন হালকা বৃষ্টি হতে পারে। ফলে আজকের ম্যাচ ঘিরে ডার্কওয়ার্থ-লুইসের সম্ভাবনা প্রবল। সে ক্ষেত্রে টস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভারতের অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন তারা এ খেলাটিকে আলাদাভাবে দেখছেন না। অপরদিকে সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াকার ইউনুস বলেছেন, ভারত পাকিস্তানের সব ম্যাচই বড়। তবে এবারের লড়াইয়েও ভারত এগিয়ে। বিশ্বকাপের কোনো খেলায় পাকিস্তান এখনো ভারতকে হারাতে পারেনি।

শুক্রবার সকালে ওল্ড ট্র্যাফোর্ডের ভেন্যুতে অনুশীলন করে পাকিস্তান। তবে মাঠে নেমেই পিচের দিকে ছুটে যান পাক অধিনায়ক সরফরাজ, কোচ মিকি আর্থার ও প্রধান নির্বাচক ইনজামাম-উল হক। পিচের সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ শলা-পরামর্শ করেন তারা। হয়তো তখনই ম্যাচের ছক কষে ফেলেন দলের হর্তাকর্তারা।

এদিকে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত ব্ল্যাকে টিকিট বিক্রি হয়েছে। সংবাদ মাধ্যমের ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালে যেসব বিজ্ঞাপন দেখানো হবে সেসব ৫০ শতাংশ বেশি দামে বিক্রিও করে ফেলেছে স্টার স্পোর্টস। এই ম্যাচে শুধু বিজ্ঞাপন থেকেই ১৩৭.৫ কোটি রূপি আয়ের হিসেব কষছে সম্প্রচার প্রতিষ্ঠানটি।

এই ম্যাচ সম্প্রচারের সময় স্টার স্পোর্টসে বিজ্ঞাপনের জন্য প্রতি সেকেন্ডের দাম আড়াই লাখ টাকা। তাতেও বিজ্ঞাপনদাতাদের ভিড়। কেউই এই ম্যাচে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ ছাড়তে চায় না। স্টার স্পোর্টস অনেকদিন আগেই এই ম্যাচে বিজ্ঞাপনের স্লট বিক্রি করেছে। এ অবস্থায় বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হলে বড়সর ক্ষতির মুখেই পড়তে হবে স্টার স্পোর্টসকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ