খেলা

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান
ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

ইংল্যান্ডের ম্যানচেস্টারে হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

ভারতের অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন তারা এ খেলাটিকে আলাদাভাবে দেখছেন না।

অপরদিকে সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াকার ইউনুস বলেছেন, ভারত পাকিস্তানের সব ম্যাচই বড়। তবে এবারের লড়াইয়েও ভারত এগিয়ে। বিশ্বকাপের কোনো খেলায় পাকিস্তান এখনো ভারতকে হারাতে পারেনি।

ম্যানচেস্টারের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী স্থানীয় সময় সাড়ে ১০টায় (ভারতীয় সময় দুপুর ৩টা) ম্যাচ শুরু হতে তেমন কোনো সমস্যা না হলেও বিকেল ও সন্ধ্যায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া ম্যাচ চলাকালীন হালকা বৃষ্টি হতে পারে। ফলে আজকের ম্যাচ ঘিরে ডার্কওয়ার্থ-লুইসের সম্ভাবনা প্রবল।

ভারত একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শংকর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ।

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলি, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমির।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ