খেলা

জয় দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু উরুগুয়ের

জয় দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু উরুগুয়ের
জয় দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু উরুগুয়ের

লুইস সুয়ারেজ ও এদিনসন কাভানিদের নৈপুণ্যে জয় দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করল উরুগুয়ে। ইকুয়েডরকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি। ব্রাজিলের বোলো হরিজন্তে বাংলাদেশ সময় সোমবার ভোরে ‘সি’ গ্রুপের ম্যাচে এই দুটি দল মুখোমুখি হয়।

মাঠে নেমে আক্রমণাত্মক খেলে উরুগুয়ে। বিরতির আগেই ৩ গোল করে। ছয় মিনিটের মাথায় প্রথম গোলটি আসে নিকোলাস লোদেইরোর পা থেকে। এরপর ৩৩ মিনিটে অপর গোলটি করেন পিএসজি ফরোয়ার্ড কাভানি। বিরতির কিছু আগে জয় নিশ্চিত করা গোল করেন লুইস সুয়ারেজ।

খেলার ৭৮তম মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে বসে ইকুয়েডর। ডিফেন্ডার আর্তুরো মিনার পা থেকে গোলটি আসে।

২১ জুন ভোরে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে উরুগুয়ে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ