নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ মাঠে নামবে পাকিস্তান। বার্মিংহামে আজ কিউইদের বিপক্ষে জিততেই হবে পাকিস্তানকে। আজ হারলেই সেমিতে খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে। তাই সরফরাজ আহমেদের দলের সামনে জয়ের বিকল্প নেই। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৩টায়।
বিশ্বকাপে এখনো অপরাজিত নিউজিল্যান্ড। ছয় ম্যাচে ১১ পয়েন্ট তাদের ঝুলিতে আছে। সমান সংখ্যক ম্যাচে দুটি জয়, তিনটি হারসহ পাকিস্তানের সংগ্রহ ৫ পয়েন্ট। সেমিফাইনাল নিশ্চিত করতে নিউজিল্যান্ডের প্রয়োজন একটি জয়।
আর পাকিস্তানের সেমির ভাগ্য এখনো ঝুলন্ত। নিজেদেরকে লড়াইয়ে টিকিয়ে রাখতে তাদের জিততে হবে শেষ তিন ম্যাচও।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: