নিউজিল্যান্ডের কাছে হারের পরই কার্যত সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ছয় ম্যাচে একটি জয়, চারটি হার ও একটিতে পয়েন্ট ভাগাভাগি করেছিল ক্যারিবিয়ানরা। তাদের ঝুলিতে এখন ৩ পয়েন্ট। কিউইদের বিরুদ্ধে পরাজয়ের পর উইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডার বলেছিলেন, শেষ তিন ম্যাচে মর্যাদা ধরে রাখার জন্য লড়বে তার দল।
আজ ভারতের বিরুদ্ধে উইন্ডিজদের ম্যাচটা তাই অনেকটা আনুষ্ঠানিকতার মতো। যেখানে ওয়েস্ট ইন্ডিজের জয় টুর্নামেন্টের সমীকরণে বড় কোনো প্রভাব ফেলবে না। তবে আজ জিতলে সেমির পথে কয়েকধাপ এগিয়ে যাবে ভারত। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ৯। ম্যানচেস্টারে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা আজ বিকেল সাড়ে ৩টায় শুরু হবে।
ওল্ড ট্র্যাফোর্ডের উইকেট ব্যাটিং সহায়ক। যেখানে দুই দলের ব্যাটসম্যানরাই সুবিধা পাবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: