খেলা

টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে কোপার সেমিতে পেরু

টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে কোপার সেমিতে পেরু
টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে কোপার সেমিতে পেরু

উরুগুয়েকে টাইব্রেকারে ৪-৫ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে পেরু। পোর্তো আলেগ্রেতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় চিলির বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে পেরু।

ব্রাজিলের ফন্তে নোভা অ্যারেনায় শনিবার রাতে উরুগুয়ের বিপক্ষে খেলতে নামে পেরু। ম্যাচের ১৫ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন সুয়ারেজ। ৩৭ মিনিটে কাভানি গোলপোস্টের বাইরে শট নেন। ৪১ মিনিটে দ্বিতীয়বার সুযোগ হাতছাড়া করেন সুয়ারেজ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে উভয় দল বেশ কয়েকটি সুযোগ পেলেও কেউ কাজে লাগাতে পারেনি। নির্ধারিত সময় পর্যন্ত কোনো দল গোল করতে না পারলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে ৫-৪ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে পেরু।

টাইব্রেকারে সুয়ারেজের প্রথম শট বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন পেরুর গোলরক্ষক পাওলো গুরেরো। এর পরে প্রতিটি শটে উভয় দল গোল করলে কপাল পোড়ে সুয়ারেজ-কাভানিদের।

অন্যদিকে আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় প্রথম সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ