খেলা

ভারতকে পেয়ে আবারো বিধ্বংসী মুস্তাফিজ

ভারতকে পেয়ে আবারো বিধ্বংসী মুস্তাফিজ
ভারতকে পেয়ে আবারো বিধ্বংসী মুস্তাফিজ

ভারত যে তার সেরা প্রতিপক্ষ তা আবারো প্রমান করলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আজ বার্মিংহামের এডজবাস্টনে ভারতের বিপক্ষে বল হাতে আলো ছড়িয়েছেন ফিজ। ১০ ওভারে ১ মেডেনে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি।

এই নিয়ে চতুর্থবারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন ফিজ। এরমধ্যে তিনবারই ভারতের বিপক্ষে। অন্যটি জিম্বাবুয়ের বিপক্ষে।

২০১৫ সালে ঢাকায় ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষেক হয় মুস্তাফিজের। প্রথম দুই ম্যাচেই চমক দেখান তিনি। ৫০ রানে ৫ ও ৪৩ রানে ৬ উইকেট নেন ফিজ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫৭ রানে ২ উইকেট নিয়েছিলেন এই বাঁ-হাতি পেসার। এমন নৈপুন্য সিরিজে সেরা খেলোয়াড় হন মুস্তাফিজ।

এরপর ঐ বছরই ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে আবারো ৫ উইকেট নেন মুস্তাফিজ। কিন্তু চতুর্থবারের মত ৫ উইকেট পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হলো ফিজকে। ২০১৫ সালের পর আজ আবারো বল হাতে ৫ উইকেট নিলেন তিনি।

আজ ভারতের অধিনায়ক বিরাট কোহলি-হার্ডিক পান্ডিয়া-মহেন্দ্র সিং ধোনি-দিনেশ কার্তিক-মোহাম্মদ সামিকে শিকার করেন মুস্তাফিজ।

এ ম্যাচে ৫ উইকেট নিয়ে এবারের আসরে নিজের সেরাটাই দেখাচ্ছেন মুস্তাফিজ। এখন অবধি ৭ ইনিংসে ৪০৯ রান দিয়ে ১৫ উইকেট শিকার করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি, ইংল্যান্ডের বিপক্ষে ১টি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১টি, আফগানিস্তানের বিপক্ষে ২টি এবং ভারতের বিপক্ষে ৫টি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ