খেলা

আজ ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান মুখোমুখি

আজ ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান মুখোমুখি
আজ ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান মুখোমুখি

নিয়ম রক্ষার ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় লিডসে ম্যাচটি শুরু হবে।

৮ ম্যাচের ৮টিতেই হেরে সবার নিচে অবস্থান করছে আফগানিস্তান। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ আট ম্যাচের ৬টিতে হেরে ৯ নম্বরে অবস্থান করছে। তাই উভয় দল শেষ ম্যাচটি জিততে চায়।

ওয়েস্ট ইন্ডিজ এ বিশ্বকাপে নিজেদের সেরা ছন্দে খেলতে পারেনি। তবে দুয়েকটি ম্যাচে কাছাকাছি গিয়ে হেরেছে তারা। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচে শেষ পর্যন্ত ম্যাচ জমিয়ে তুলেও জিততে পারেনি জেসন হোল্ডারের দল। তবে এখন তাদের লক্ষ্য থাকবে বিশ্বকাপের শেষ ম্যাচটা জিতে নেয়ার।

অন্যদিকে আফগানিস্তান শেষ দিকের ম্যাচগুলোতে দারুণ খেলেছে। ভারতের বিপক্ষে কাছাকাছি গিয়েও জিততে পারেনি। পাকিস্তান ও বাংলাদেশকেও কিছুটা পরীক্ষায় ফেলেছিল তারা। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রতিপক্ষকে আটকে রাখতে পারেনি তারা। যার ফলাফল বিশ্বকাপে আট ম্যাচে টানা আট হার। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও হারলে একেবারে খালি হাতেই বিদায় নিতে হবে দলটিকে। কিন্তু বিশ্বকাপ থেকে অন্তত একটি জয় নিয়ে ফিরতে চাইবে গুলবদিন নাইবের দল। অধিনায়ক নাইব পাকিস্তান ম্যাচে নিজের অধিনায়কত্বের কারণে ব্যাপক সমালোচনার মুখে আছেন। সমালোচকদের মুখ বন্ধ করার জন্য হলেও এ ম্যাচে জিততে চাইবেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ