খেলা

চিলিকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি পেরু

চিলিকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি পেরু
চিলিকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি পেরু

কোপা আমেরিকার সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পেরু। আগামী রবিবার রাতে রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে দলটি।

পোর্তো অ্যালেগ্রেতে বাংলাদেশ সময় বৃহম্পতিবার সকালে দ্বিতীয় সেমিফাইনালে পেরুর বিপক্ষে মাঠে নামে গত দুইবারের চ্যাম্পিয়ন চিলি। ম্যাচের শুরু থেকেই চিলির উপর আধিপত্য বিরাজ করে পেরু। ম্যাচের শেষ পর্যন্ত সেই আধিপত্য ধরে রেখে ফাইনাল নিশ্চিত করে পেরু।

ম্যাচের ২১ মিনিটে পেরুর এডিশন ফ্লোরেস গোল করে দলকে এগিয়ে দেন। ১ গোলে পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে চিলি। এই সুযোগে পাল্টা আক্রমণে ব্যবধান দিগুণ করেন ইয়োশিমার ইতোন। দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে পেরু।

বিরতির পর আর ম্যাচে ফিরতে পারেনি চিলি। গোল পরিশোধে মরিয়া চিলি বেশ কয়েকবার আক্রমণ করেও গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের নির্ধারিত ৪৫ মিনিট শেষ অতিরিক্ত সময়ে চিলির কফিনে শেষ পেরেক ঠুকে দেন পাওলো গুয়েরেরো। ফলে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পেরু।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ